আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৫/৪/২০২৫
সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের খ্যাতনামা কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কিছু অসাধু সাংবাদিক আমাদের সংগঠন, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আমরা নিশ্চিত তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে, আমাদের সংগঠন থেকে পূর্বে বহিষ্কৃত কিছু অসৎ সদস্য অর্থের বিনিময়ে এসব সাংবাদিকদের প্ররোচিত করে বিভ্রান্তিমূলক ও মিথ্যা সংবাদ পরিবেশনে সহায়তা করছে।
আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) কোনোভাবেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত নয়। আমরা মাদক ব্যবসা, মানব পাচার কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং এসবের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা জনগণের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
যেসব বহিষ্কৃত সদস্য চাঁদাবাজি ও ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের কর্মকাণ্ডের দায় বর্তমান সংগঠন বহন করে না। এরা এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং কিছু সংবাদমাধ্যম সেই ষড়যন্ত্রের অংশীদার হচ্ছে।
আমরা বাংলাদেশের প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণ, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়কে অনুরোধ করছি, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি—একসাথে কাজ করে যেন রোহিঙ্গা জনগণের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) সর্বদা শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার পক্ষে ছিল, আছে এবং থাকবে।
The situation of Rohingya civilians in Arakan has become a matter of serious concern, particularly…
In the Arakan (Rakhine) region, a terrorist organization known as the United League of Arakan…
Indian opposition leader Rahul Gandhi sustained a minor nose injury during a protest march in…
Residents living across northern Arakan State and communities situated along the foothills of the Rakhine…
KUALA LUMPUR, MALAYSIA – Bangladesh Prime Minister Tarique Rahman held a private one-on-one meeting with…
It has been reported that the Myanmar military forces have reportedly launched a large-scale offensive…